1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

গাজীপুরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের আকস্মিক অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে
“শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের আকস্মিক অভিযান—গাজীপুর জেলা দুদক টিম পরিদর্শন করছেন।”
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হঠাৎ অভিযান—ওষুধ ও সেবায় অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে।

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দুদক গাজীপুর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম হঠাৎ করে এই অভিযান চালায়।

অভিযান চলাকালে দুদকের কর্মকর্তারা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিন্ন ভিন্ন বিভাগ ঘুরে দেখেন, চিকিৎসক–নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের কাছ থেকে অভিযোগ শোনেন। পাশাপাশি চিকিৎসা, সরঞ্জাম ও প্রশাসনিক নথিপত্র যাচাই করা হয়।

যদিও আনুষ্ঠানিক প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি, তবে প্রাথমিক পর্যবেক্ষণে বেশ কিছু অনিয়মের প্রমাণ মিলেছে বলে জানান কর্মকর্তারা।

গাজীপুর জেলা দুদকের সহকারী পরিচালক এনামুল হক বলেন,
“দুদকের হটলাইনে একজন অভিযোগকারী ডাক্তারদের অনুপস্থিতি, রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা, খাবারে অনিয়ম ও অপরিচ্ছন্নতা—এমন অভিযোগ করেছিলেন। সেই তথ্যের ভিত্তিতেই আমরা সকাল ৯টা থেকে অভিযান শুরু করি।”

তিনি আরও জানান,
“রোগী সেজে আমরা সরাসরি অনিয়ম দেখেছি। হাসপাতালে থাকা ওষুধ দেওয়ার পরিবর্তে রোগীদের বাইরে থেকে কিনতে বলা হচ্ছে। আবার কিছু প্রেসক্রিপশনে না থাকা ওষুধও রেজিস্টারে যোগ করা হয়েছে। কয়েকটি দামি ওষুধ পরীক্ষায় অভিযোগের সত্যতা মিলেছে। বিস্তারিত প্রতিবেদন শিগগিরই কমিশনে পাঠানো হবে।”

অভিযানে দুদকের উপসহকারী পরিচালক সাগর কুমার সাহাসহ দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য দিতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট