1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

শ্রীবরদী ও ঝিনাইগাতী থানায় পরিদর্শনে পুলিশ সুপার কামরুল ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে
শেরপুর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানায় পরিদর্শনের দৃশ্য।
শ্রীবরদী ও ঝিনাইগাতী থানায় সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।

নিউজ ডেস্ক:

শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে শ্রীবরদী ও ঝিনাইগাতী থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন। পরিদর্শন উপলক্ষে দুই থানায় পৌঁছালে পুলিশ সুপারকে থানা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে “গার্ড অব অনার” প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার কম্পাউন্ড, মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রাগার সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্টার বই পর্যালোচনা শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

পরে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং থানা এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার, নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মামলা তদন্তের মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি সকলকে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

পরিদর্শন শেষে উপস্থিত ছিলেন—সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল আলম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ নামজুল হাসান, সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তাসহ অন্যান্য অফিসার ও ফোর্স সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট