1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত থেকে ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে
বকশীগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে উদ্ধারকৃত ভারতীয় মদের বোতল
জামালপুরের বকশীগঞ্জে সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে উদ্ধার করা ৯৪ বোতল ভারতীয় মদ

মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সাতানী পাড়া বিওপির সদস্যরা এ মাদক উদ্ধার করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতানী পাড়া বিওপির নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারত সীমান্তঘেঁষা সোমনাথ পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা মদগুলো ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

মাদক উদ্ধারের পর আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাতানী পাড়া বিজিবি কর্তৃপক্ষ। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট