1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বিশ্ব মানবাধিকার দিবসে কথাশিল্পী শামীমা নাইসের আন্তর্জাতিক স্বীকৃতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে
ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিশ্ব মানবাধিকার দিবসের অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার শান্তি পুরস্কার গ্রহণ করছেন কথাশিল্পী শামীমা নাইস
বিশ্ব মানবাধিকার দিবসে কথাসাহিত্যে আন্তর্জাতিক মানবাধিকার শান্তি পুরস্কার–২০২৫ গ্রহণ করছেন কথাশিল্পী ও কবি শামীমা নাইস।

আবুল হাশেম
রাজশাহী ব্যুরো:

কথাসাহিত্যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড–২০২৫ অর্জন করেছেন প্রখ্যাত কথাশিল্পী ও কবি শামীমা নাইস।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক প্রদান এবং অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ—এই তিনটি গুরুত্বপূর্ণ আয়োজন একসঙ্গে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি শিকদার মকবুল হক।

এ ছাড়া অনুষ্ঠানে দেশের বরেণ্য শিক্ষাবিদ, অধ্যাপক, চিকিৎসক, প্রকৌশলী, সিনিয়র মিডিয়া ব্যক্তিত্ব, মানবাধিকার নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ জাতীয় পর্যায়ের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অন্যান্য গুণীজনের সঙ্গে শামীমা নাইসকে কথাসাহিত্যে আন্তর্জাতিক মানবাধিকার শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।

উল্লেখ্য, শামীমা নাইস এর আগেও বিভিন্ন সংগঠন থেকে কাব্যসাহিত্যে একাধিক পুরস্কার অর্জন করেছেন। সাহিত্যচর্চায় মানবিকতা, ন্যায়বোধ ও সামাজিক দায়বদ্ধতার অনন্য প্রকাশের মাধ্যমে তিনি পাঠকমহলে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলা সাহিত্য ও মানবাধিকার চর্চায় এক উজ্জ্বল সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট