1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

গাজীপুরের শ্রীপুরে ভেজাল সার কারাখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; কারখানা সীলগালা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে
শ্রীপুরে ভেজাল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও কারখানা সীলগালা
গাজীপুরের শ্রীপুরে আলিফ ফার্টিলাইজার ভেজাল সার কারখানায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার সার ও কাঁচামাল জব্দ, কারখানা সীলগালা করা হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে আলিফ ফার্টিলাইজার নামে এক ভেজাল সার কারাখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের নামে অর্ধকোটি টাকার ভেজাল সার জব্দ করা হয়।

বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজীব আহমেদের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে দেখা যায়, বিভিন্ন ঠিকানা ও নাম ব্যবহার করে সারি সারি পেকেটে সাজানো নানা ধরনের ভেজাল সার।

জব্দকৃত সামগ্রী ও পরিমাণ:

  • আলিফ জিপসাম: ৮ টন

  • পাওয়ার জৈবসার: ২ টন

  • শক্তি জিংক প্লাস: ২ টন

  • গ্রোজিংক: ১.৫ টন

  • রোটন প্লাস: ৪২৫ কেজি

  • জিপসামের কাঁচামাল: ১.২৫ টন

  • জিংক কাঁচামাল: ৫৫০ কেজি

  • ইটের গুড়া: ৯৫০ কেজি

  • খোলা জিপসাম: ১.৫ টন

  • ডায়াজিনন: ২৬ কেজি

  • ফরফুরান ১৫জি: ২০ কেজি

  • গোটা মুসুর: ১ টন

  • ইটের খোয়া দিয়ে তৈরি নিষিদ্ধ বাসুডিন: ৩ কেজি

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, শুধুমাত্র প্যাকেটজাত ভেজাল সারের আনুমানিক মূল্য সাড়ে ১৮ লাখ টাকা।

অভিযানকালে কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান, আফরোজা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা কবির হোসেন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজীব আহমেদ জানান, “অবৈধ ভেজাল সার কারখানাটি সীলগালা করা হয়েছে। জব্দকৃত সার ও কাঁচামাল উদ্ধার করে ধ্বংস করা হবে। সার উৎপাদনে ব্যবহৃত মেশিনও জব্দ করা হয়েছে। অভিযানের সময় মালিকপক্ষের কেউ উপস্থিত ছিলেন না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট