1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও জ্বালানি জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
ডিমলা উপজেলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পে মোবাইল কোর্টের অভিযান
নীলফামারীর ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের দৃশ্য

(নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে পরিচালিত মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজার এবং গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পরিচালিত তিনটি মিনি পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়। এ সময় বিক্রির উদ্দেশ্যে মজুদ করা পেট্রোল ও অকটেন এবং ব্যবহৃত মিনি ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়।

জননিরাপত্তা ঝুঁকিতে ফেলায় মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করে। পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)(ক) ধারায় চারটি দোকানকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ২২০ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান বলেন, “লাইসেন্স ছাড়া জ্বালানি বিক্রি জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এসব অবৈধ প্রতিষ্ঠানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে সহযোগিতা করেন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের প্রতিনিধি অশোক কুমার দাস, বিএসটিআই ইন্সপেক্টর মো. নাসির উদ্দিন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রতিনিধি বদরুল ইসলাম ফকির এবং বিপিসির অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের প্রতিনিধিরা। এ ছাড়া নীলফামারী জেলা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।

কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রি রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি ব্যবসায়ীদের বৈধ লাইসেন্স গ্রহণ করে নিরাপদ ও আইনসম্মতভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট