1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

নালিতাবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে
নালিতাবাড়ী পুলিশের অভিযান: কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রানাকে গ্রেপ্তার
শেরপুরের নালিতাবাড়ীতে বাস পোড়ানোর মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রানাকে গ্রেপ্তার করা হয়েছে

আমিরুল ইসলাম
শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) নালিতাবাড়ী পৌরশহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গত বছরের ৫ আগস্ট শহরের বাস স্টেশনে বাস পোড়ানোর একটি মামলা রয়েছে। একই দিন দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার আনন্দ মিছিল চলছিল। এসময় কিছু দুর্বৃত্ত শহরের বাজার ছিটপাড়া এলাকায় অবস্থিত ঢাকা বাস স্টেশনে গিয়ে ১৩টি বাসে আগুন লাগিয়ে দেয়। এতে অন্তত ৬ কোটি টাকার ক্ষতি হয়। এ ঘটনায় জনৈক বাস শ্রমিক সংগ্রাম মল্লিক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। ওই মামলার আসামী হিসেবে মহিউদ্দিন রানাকে বুধবার গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জান বলেন, “গ্রেপ্তারকৃত কেন্দ্রীয় ছাত্র লীগের সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রানাকে দুপুরে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট