1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

লক্ষ্মীপুরে ২০ কর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের খাসেরহাট বাজারে বিএনপি কার্যালয়ে ফুলের মালা পরিয়ে নতুন সদস্যদের বরণ
লক্ষ্মীপুরের রায়পুরে সাবেক ইউপি সদস্য আবদুর রবসহ ২০ কর্মীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানের একাংশ

হাবিবুর রহমান
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আবদুর রবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। আবদুর রব উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

বিজয় দিবস উদযাপন শেষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে তারা উপস্থিত হলে ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজ ফুলের মালা দিয়ে তাদের দলে বরণ করে নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ড, দলীয় নিষ্ক্রিয়তা এবং নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টির কারণে তারা হতাশ ছিলেন। এসব কারণেই বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

যোগদান প্রসঙ্গে সাবেক ইউপি সদস্য আবদুর রব বলেন, “স্থানীয় আওয়ামী লীগের কর্মকাণ্ডে আমি দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিলাম। প্রতিবাদ জানানোয় আমাকে নানা বরাদ্দ থেকে বঞ্চিত করা হয়েছে। কোনো ধরনের চাপ বা ভয়ভীতি ছাড়াই আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে ২০ জন কর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছি।”

তিনি আরও বলেন, “উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজের হাত ধরে আমরা বিএনপিতে যোগ দিয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহী আমরা।”

এ বিষয়ে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজ বলেন, “ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবদুর রবসহ ২০ জন নেতাকর্মী বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা তৃণমূল পর্যায়ে বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট