1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযানে জব্দকৃত ভারতীয় ফুড সাপ্লিমেন্ট পণ্য
পঞ্চগড়ে হোমিও চিকিৎসার আড়ালে অবৈধ ভারতীয় ফুড সাপ্লিমেন্ট বিক্রির দায়ে রায় হোমিও দোকানে অভিযান চালিয়ে জরিমানা ও পণ্য জব্দ করে ভোক্তা অধিকার।

স্টাফ রিপোর্টার:
মনজু হোসেন

পঞ্চগড়ে হোমিও চিকিৎসার আড়ালে ভেজাল ও অবৈধ ফুড সাপ্লিমেন্ট পণ্য বিক্রির অভিযোগে সত্যেন্দ্রনাথ রায় নামে এক হোমিও চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে তার গুদাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফুড সাপ্লিমেন্ট পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (বিকেল) শহরের বানিয়াপট্টি এলাকায় অবস্থিত রায় হোমিও হল এবং অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনালের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম-উদ-দৌলা। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাসুদ হাসান এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র বর্মন।

অভিযান সূত্রে জানা যায়, অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনালের প্রায় ১৩ ধরনের ফুড সাপ্লিমেন্ট পণ্য ওষুধ হিসেবে বিক্রি করা হচ্ছিল, যার অধিকাংশেরই কোনো বৈধ কাগজপত্র ছিল না। পণ্যের মোড়কে মূল্য উল্লেখ না থাকার পাশাপাশি মেয়াদ ও মান নিয়েও ত্রুটি পাওয়া যায়। এছাড়া মসলা জাতীয় পণ্য হলুদের গুড়ায় চক পাউডারের উপস্থিতির প্রমাণ মেলে।

এ ছাড়া একাধিক অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় আইনগত ব্যবস্থা নিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ পণ্য জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, সত্যেন্দ্রনাথ রায় দীর্ঘদিন ধরে ‘অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনাল’ নামের একটি ভারতীয় প্রতিষ্ঠানের ফুড সাপ্লিমেন্ট পণ্যকে ওষুধ হিসেবে প্রচার ও বিক্রি করে আসছেন। এসব পণ্যকে সব রোগের কার্যকর ওষুধ দাবি করে উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে। এ কাজে একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলেও অভিযোগ রয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম-উদ-দৌলা বলেন, “এসব পণ্যকে কোনোভাবেই ওষুধ হিসেবে প্রচার বা বিক্রির সুযোগ নেই। অভিযানের সময় পণ্যের বৈধতার পর্যাপ্ত প্রমাণ আমরা পাইনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রমাণাদি উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। ততদিন পর্যন্ত তাদের ব্যবসা কার্যক্রম বন্ধ থাকবে।”

তিনি আরও বলেন, “জব্দ করা পণ্যগুলো সিভিল সার্জনের প্রতিনিধির হেফাজতে দেওয়া হয়েছে। কয়েকটি পণ্যের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট