1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে
বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত
বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ২১তম এক বিরাট ইসলামী জালসা। আল-জামিয়াতুল ইসলামিয়া কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকী এবং খতমে ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এ জলসার আয়োজন করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩:৩০ মিনিটে শুরু হওয়া জলসা রাত ১২টা পর্যন্ত ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।

জলসার সভাপতিত্ব করেন আলহাজ্ব মহির উদ্দিন থান্ডার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর পক্ষে তাঁর পুত্র রাকিবুল ইসলাম অলিভ।

প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। দ্বিতীয় বক্তা ছিলেন হাফেজ মাওলানা নাজমুল হোসাইন এবং তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন জহুরুল হক জনি। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরামগণ ইসলামের শিক্ষা, নৈতিকতা ও সমাজ সংস্কারে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফখরুল হাসান বাবলু, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন রিয়াল, বিশিষ্ট ব্যবসায়ী আলী আজম, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফি নেওয়ার অমল থান্ডার, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল কাদের মোল্লা, নাজমুল হক ভুট্টু, ইউপি সদস্য আব্দুল মান্নান, জিয়াউল হক জিয়াসহ আরও অনেকে।

জলসার শেষ পর্বে খতমে ছাত্রদের আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করা হয়। এরপর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ২১তম ইসলামী জালসার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট