1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে
মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আঃ হামিদ
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় মধুপুর উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়।

উপজেলার ২৫টি বেসরকারি স্কুলের মোট ৭৫০ জন শিক্ষার্থী স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে। বিভিন্ন স্কুল থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২.৩০ মিনিটে শেষ হয়।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন উপজেলার জলছত্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষকগণ হল নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন।

পরীক্ষার সময় মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আফাজ উদ্দিন সুমন, বাংলাদেশ আইন-সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) মধুপুর শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর ইউনিটের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য আব্দুল জলিল সহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট