1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে
শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহফুজুর রহমান সাইমন

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন-২০২৫’ উদযাপন উপলক্ষে শেরপুরে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম উপস্থিত সকলকে বড়দিনের আন্তরিক শুভেচ্ছা জানান। এরপর বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিরা ‘বড়দিন-২০২৫’ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে তাদের মূল্যবান মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় পুলিশ সুপার শেরপুর জেলায় নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে বড়দিন উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। এ সময় তিনি উৎসবকে কেন্দ্র করে গির্জাগুলোতে স্বেচ্ছাসেবক নিয়োগ, বড়দিন উদযাপন কমিটির করণীয় ও বর্জনীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, ডিআইও-১ খন্দকার মো. শহীদুল হকসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, বিভিন্ন গির্জার প্রতিনিধিগণ এবং বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট