1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

অপারেশন ডেভিল হান্টে রাণীনগরে নিষিদ্ধ সংগঠনের তিন নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট (ফেস-টু)’ পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে থানা পুলিশ ও ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—গোনা ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৫৫), বড়গাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আব্দুল কাদের (৬০) এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পারইল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাবিব হাসান (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাণীনগর থানা পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম ও আব্দুল কাদেরকে গ্রেফতার করে। অপরদিকে, ডিবি পুলিশ পৃথক অভিযানে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা হাবিব হাসানকে আটক করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট