1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

ঝিনাইগাতীতে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা
ঝিনাইগাতীতে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার একাংশ

সুষ্ঠু পরিবেশে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেয় ৯৪ জন শিক্ষার্থী

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার ১৪টি কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৯৪ জন মেধাবী শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র সুপার হিসেবে দায়িত্ব পালন করেন নর্থ স্টার মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। হল সুপারের দায়িত্বে ছিলেন ড. মকবুল হোসেন মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক তানভীর হোসেন তমাল। এ ছাড়া পরীক্ষার কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন আইডিয়াল পাবলিক স্কুলের পরিচালক মো. আব্দুল জলিল মাহমুদ।

সংগঠন সূত্রে জানা যায়, সরকারি নীতিমালা অনুসরণ করে উপজেলার ১৪টি কিন্ডারগার্টেন স্কুলকে একটি অভিন্ন কাঠামোর আওতায় এনে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। বাংলা, গণিত, ইংরেজি, সমাজ ও বিজ্ঞান—এই পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত ১৭ ডিসেম্বর শুরু হওয়া এ পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর (শনিবার) শেষ হবে।

উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল মাহমুদ বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এই বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নিয়মিতভাবে এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট