1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

পঞ্চগড়ে নির্বাচনে ব্যালটে সীল মেরে ছবি পোস্ট করা যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে
পুলিশ তেঁতুলিয়ায় আশরাফুল ইসলামকে গ্রেফতার করছে
তেঁতুলিয়া মডেল থানার পুলিশ শুক্রবার রাতে আশরাফুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করেছে।

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার

পঞ্চগড়ে বিগত নির্বাচনে ভোটকেন্দ্রে মুঠোফোন নিয়ে ব্যালটে সীল মেরে ছবি তুলে ফেসবুকে পোস্ট করা আলোচিত যুবলীগ নেতা ও শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান **আশরাফুল ইসলাম (৩৭)**কে পুলিশ আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কাজীগছ এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আজ শনিবার দুপুরে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে।

আটক আশরাফুল ইসলাম শালবাহান ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ২টায় তেঁতুলিয়া মডেল থানার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে এক ব্যবসায়ীর দায়ের হামলা ও ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, আশরাফুল ইসলাম বিভিন্ন বিষয়ে অভিযোগের মুখে রয়েছে। তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের দায়িত্বে অবহেলা, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতাসহ একাধিক মামলা চলমান রয়েছে।

এছাড়া, জেলা কৃষকলীগের কার্যকরী সদস্য **আশর আলী (৪৪)**কেও আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গতকাল রাতে আশরাফুল ইসলামসহ দুইজনকে আটক করে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট