
রাজশাহী ব্যুরো, আবুল হাশেম:
২২ ডিসেম্বর, সোমবার বিকেল ৪টায় রাজশাহীর তানোর থানায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির টিম মিটিং অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মোঃ আজিবুল্লাহ সরকার। সভায় সভাপতিত্ব করেন ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির সম্মানিত সহ-সভাপতি মোওলানা আফসার আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন কোষাধক্ষ্য কাজী মোঃ সাইফুল ইসলাম ও রাজশাহী জেলার সমন্নয়কারী মোঃ ফজলু শেখ। অতিথিরা ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির কার্যক্রম ও উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এতে উপস্থিত ছিলেন তানোর থানার সম্মানিত সদস্য মিঠুন, আয়নাল আলী, মোবারক আলী, জাহাঙ্গীর আমল ও আনোয়ার হোসেন প্রমুখ। প্রধান অতিথি বলেন, “আজকের মিটিং আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। এটি আমাদের চিন্তার দিগন্ত প্রসারিত করবে, নিজেকে নতুনভাবে জানার সুযোগ দেবে এবং ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির মাধ্যমে ব্যক্তিগত, আর্থিক ও সামাজিক উন্নয়নের পথ দেখাবে।”
সভাপতি সভা সমাপ্ত করে সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান পরিচালনা করেন তানোর থানার সদস্য মোঃ জাহাঙ্গীর আমল। ডেসটিনির এমডি মোহাম্মদ রফিকুল আসহমিন ও আলহাজ্ব মোহাম্মদ হোসেন স্যারের সুস্বাস্থ্য কামনা করা হয়।