1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে
গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “গাজীপুর-৩ আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।” তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া চান।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে এ এলাকার জনগণ অবশ্যই যোগ্য ও জনবান্ধব প্রার্থীকে নির্বাচিত করবে বলে তিনি আশাবাদী।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সভাপতি পীরজাদা রুহুল আমিন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, গাজীপুর জেলা কৃষক দলের নেতা আবুল কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট