1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ঐক্যের বার্তা দিয়ে আবু সাঈদ চাঁদের মনোনয়নপত্র জমা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

আবুল হাশেম

রাজশাহী ব্যুরোঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাঘা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আবু সাঈদ চাঁদ দলীয় নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে হযরত শাহ দৌলা (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সেখানে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। মাজার জিয়ারত শেষে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।
রাজশাহী-৬ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে শুরুতে একাধিক নেতার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সবাই এক কাতারে দাঁড়িয়েছেন। এই আসন থেকে মোট ৫ জন নেতা মনোনয়ন পত্র উত্তোলন করলেও শেষ পর্যন্ত আবু সাঈদ চাঁদকে সমর্থন জানিয়ে বিএনপিতে ঐক্যের সুদৃঢ় প্রতিফলন ঘটিয়েছেন স্থানীয় নেতারা। দীর্ঘ প্রতীক্ষার পর ধানের শীষের প্রার্থী পাওয়ায় চারঘাট ও বাঘা উপজেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আবু সাঈদ চাঁদের সাথে উপস্থিত, ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক,উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু,বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,উপজেলা আলেম পরিষদের প্রতিনিধি আশরাফ আলী,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি স্বপন সাহা

এছাড়াও বাঘা ও আড়ানী পৌরসভা এবং বাজুবাঘা, গড়গড়ি, মনিগ্রাম, পাকুড়িয়া, চকরাজাপুর, বাউসা ও আড়ানী ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, দলের এই অভ্যন্তরীণ ঐক্য ভোটের মাঠে ধানের শীষের অবস্থানকে অনেক বেশি শক্তিশালী করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট