1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি: শ্যামনগরে বিশাল মানববন্ধন ও সমাবেশ বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র হচ্ছে, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ বকশীগঞ্জ উপজেলা বিএনপির আমি শুধু ভোটারের নই, শেরপুরের সাড়ে ৪ লাখ মানুষের এমপি: হাফেজ রাশেদুল ইসলাম পাবনায় ধানের শীষের সমর্থকের বাড়ি ও বিএনপি কার্যালয় ভাঙচুর, উত্তপ্ত আটঘরিয়া জামালপুর-১ আসনে ধানের শীষের জয়: ৭৮ হাজার ভোটের ব্যবধানে মিল্লাত বিজয়ী লক্ষ্মীপুরে ধানের শীষের জয়জয়কার: ৪টি আসনেই বিএনপির প্রার্থীদের বড় বিজয় শেরপুর-২ এ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ—গ্রামজুড়ে চাঞ্চল্য চার দশকে সর্বনিম্ন বিপর্যয়: দেশজুড়ে ‘লাঙ্গলের’ ভরাডুবি, একটিও আসন পায়নি জাপা তারেক রহমানকে নরেন্দ্র মোদীর অভিনন্দন, পাশে থাকার অঙ্গীকার ভারতের শেরপুর-১ আসনে জামায়াতের রাশেদ ও শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০২৫

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে আগামী শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত এই শোক পালন করা হবে। শোকের সম্মানে আগামীকাল বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণেও সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এই সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া বেগম জিয়ার জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামীকাল জোহরের নামাজের পর সংসদ ভবন প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে সমাহিত করা হবে।

এর আগে আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিস ও হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল সারাদেশে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট