1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

চাটখিলে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সমর্থনে মৎস্যজীবী দলের গণসংযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে
চাটখিলে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সমর্থনে মৎস্যজীবী দলের গণসংযোগ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সমর্থনে ও ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে চাটখিল উপজেলা শহরের প্রধান বাজারে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মৎস্যজীবী দলের কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ চাটখিল বাজারের প্রতিটি দোকানে এবং পথচারীদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন। এসময় তারা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং আগামী নির্বাচনে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

গণসংযোগ শেষে চাটখিল পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মীর হোসেন মিলনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন:

  • আহসানুল হক মাসুদ, সদস্য সচিব, পৌর বিএনপি।

  • ওমর ফারুক পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটি।

  • ভিপি আলা উদ্দিন আলা, আহ্বায়ক, জেলা মৎস্যজীবী দল।

  • ফখরুল ইসলাম খোকন, সদস্য সচিব, জেলা মৎস্যজীবী দল।

বক্তারা বলেন, “ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এই এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।”

গণসংযোগে অংশ নেন চাটখিল পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান জুয়েল এবং জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর হোসেন খন্দকার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক রাসেল পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক ফিরোজ ফকির, ওহিদুল মিজান, সদস্য সচিব মিজানুর রহমান বেপারী, সোনাইমুড়ী উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ফখরুল ইসলাম পারভেজ, পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব পারভেজ রানা, জিহাদ গাজী, মানিক গাজী, আবুল খায়ের খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট