1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ১ মিলিয়ন অনুসারী হতেই ‘নিখোঁজ’ ভাইরাল তাজু ভাইয়ের পেজ জামালপুরে সিসিটিভি ফুটেজ ভাইরাল: নির্মাণাধীন বাসায় চুরির ঘটনায় দুই নারীসহ গ্রেপ্তার ৪ চরপুটিমারীতে যুবদল নেতার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ: মানববন্ধন নিয়ে বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়া শ্রীবরদীর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন মাহমুদুল হক রুবেল শেরপুরে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: বেকারিকে জরিমানা ও মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড পঞ্চগড়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ চাটখিলে তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে ভুক্তভোগী গ্রাহকদের মানববন্ধন জামালপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলামের দায়িত্ব গ্রহণ ও ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা চাটখিলে দুই হাসপাতালকে দেড় লক্ষ টাকা জরিমানা; ওটি ও কেবিন সিলগালা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শোক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

​প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই শোক জানানো হয়। ​শোকবার্তায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ​বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হচ্ছে। ​উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। কিডনি, হৃদরােগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত প্রায় এক মাস যাবত তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট