1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাকেরগঞ্জে আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শাহিন হাওলাদার | বরিশাল প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বাড়তে থাকায় অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন

শনিবার (৩ জানুয়ারি) “একটি শীতবস্ত্র, একটি হাসিমুখ” প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটির উদ্যোগে বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের দেউলী গ্রামে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মুঠোফোনে বলেন, “শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। এ সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রতি বছরের মতো এবারও আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন শীতার্তদের পাশে দাঁড়িয়েছে।” তিনি সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম (খোকন) বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে।”

এ সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিগ্রাম দাখিল মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট