1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুইজনের কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুইজনের কারাদণ্ড

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এ সময় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দুই চালককে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার হালচাটি গ্রামের মো. জসিম উদ্দিন (২২) এবং চাপাঝোড়া গ্রামের রাকিবুল ইসলাম (২০)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. জসিম উদ্দিনকে ২৫ দিন এবং রাকিবুল ইসলামকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে একটি মাহিন্দ্র ট্যাফে ট্রাক্টর ও ছয়টি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু পরিবহনের সঙ্গে জড়িত অন্যান্যরা পালিয়ে যায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি অসাধু চক্র উপজেলার বিভিন্ন নদী, খাল ও ঝোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু পরিবহনের সময় চালকদের আটক করা হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন,
“অবৈধভাবে বালু পরিবহনের দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট