1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ঝিনাইগাতীতে কলেজ বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, থানায় সাধারণ ডায়েরি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে কলেজ বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, থানায় সাধারণ ডায়েরি

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে আলহাজ শফি উদ্দিন আহাম্মদ ডিগ্রি কলেজের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের উত্তেজনা দেখা দিয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীরা প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৩০৬) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর কলেজের পূর্ব পাশে নির্মাণাধীন সীমানা প্রাচীর সংলগ্ন স্থানে কলেজের পাশের কয়েকজন বাসিন্দা ও অজ্ঞাতনামা ১০-১২ জন দীর্ঘদিন ধরে নির্মাণে বাধা দিয়ে আসছিল। এর আগে ২১ অক্টোবরও তারা কাজ বন্ধ করায় কলেজ কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জমির দলিল যাচাই-বাছাই ও অনুমোদনের পর কাজ পুনরায় চালায়।

অভিযোগে বলা হয়েছে, ২৫ নভেম্বর বিবাদীরা দেশীয় ধারালো অস্ত্র, লোহার শাবল, রড ও লাঠিসোঁটা নিয়ে উপস্থিত হয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ার আলমসহ শিক্ষক-কর্মচারীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। বর্তমানে প্রায় ৭০ জন শিক্ষক-কর্মচারী নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ার আলম বলেন, “আইনগতভাবে আমাদের পক্ষে রায় থাকার পরও ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। শিক্ষক-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থেই থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হয়েছি।”

ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট