1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ঝিনাইগাতীতে জমি বিরোধে হামলা ও লুটপাট: নারীসহ ৩ জন জখম, মামলা আদালতে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে জমি বিরোধে হামলা ও লুটপাট: নারীসহ ৩ জন জখম, মামলা আদালতে

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা চালানো হয়েছে। এতে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাটের অভিযোগেও অভিযুক্ত। ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দায়ের করেছেন।

মামলার বাদী কান্দুলী গ্রামের মো. নূর জামাল অভিযোগ করেন, গত ২৬ ডিসেম্বর বিকাল সাড়ে পাঁচটার দিকে আব্দুল আল মামুন বিপ্লব, ফারুক মিয়া, মিশুক মিয়া ও পুলক মিয়া গংরা পূর্বশত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা গালাগালাজ শুরু করে এবং মোছা ময়না ও প্রতিবেশী মোছা সুফিয়া বেগমকে আক্রমণ করে।

মামলায় উল্লেখ করা হয়েছে, মোছা ময়নাকে ধারালো রামদা দিয়ে কোপ মারা হয় এবং গলার কাছে চেপে হত্যার চেষ্টা করা হয়। একই সময়ে তার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। মোছা সুফিয়া বেগম রডে আঘাত পেয়ে ডান হাতের কব্জি ভেঙে যায়। আরও একজন ব্যক্তি, রাসেল মিয়া, বাশের লাঠিতে আঘাত পান।

আক্রমণকারীরা ঘরের ভিতর ঢুকে বিছানার নিচে রাখা এক লাখ টাকা চুরি করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।

আহতরা শেরপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। বাদী থানায় অভিযোগ জানানোর পর পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেন। এরপর ঝিনাইগাতী সি.আর আমলী আদালতে দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়।

বিবাদী আব্দুল আল মামুন বিপ্লব অভিযোগ অস্বীকার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট