1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

মধুপুরে গণভোট নিয়ে ভোটারদের সচেতন করতে প্রশাসনের প্রচারণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে
মধুপুরে গণভোট নিয়ে ভোটারদের সচেতন করতে প্রশাসনের প্রচারণা

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জোর প্রচারণা চালাচ্ছে উপজেলা প্রশাসন। ভোটারদের গণভোট সম্পর্কে উদ্বুদ্ধ ও সচেতন করতে উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রাম পর্যায়ে পৌঁছে যাচ্ছেন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার অরণখোলা, আউশনারা ও মহিষমারা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগীতায় এসব সভা পরিচালিত হয়।

প্রচারণা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গণভোটের উদ্দেশ্য, পদ্ধতি ও ভোটারদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা হোসাইন। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রচারণা কার্যক্রমে সাধারণ ভোটারদের কাছে বিষয়টি সহজবোধ্য করতে গণভোট বিষয়ক তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আলোচনা সভায় অংশ নেওয়া সাধারণ ভোটাররা গণভোট সম্পর্কে নানাবিধ প্রশ্ন করেন এবং কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট