1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে
বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর পূর্বপাড়ায় দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটেছে। রাস্তা সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা এই সড়কটি ছাত্রদলের উদ্যোগে চলাচলের যোগ্য করে তোলা হয়েছে।

স্থানীয়রা জানান, পলাশী ফতেপুর পূর্বপাড়া এলাকার রাস্তাটির বিভিন্ন স্থানে গভীর খাদের সৃষ্টি হয়েছিল। এর ফলে সাধারণ মানুষের চলাচলসহ যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছিল। বিশেষ করে বড় কোনো যানবাহন এই এলাকা দিয়ে চলাচল করতে পারছিল না, যা এলাকার যোগাযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করে দেয়।

পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম বিষয়টি রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস. এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকারকে অবগত করেন। এরপর শামীম সরকার দ্রুত বিষয়টি চারঘাট-বাঘার গণমানুষের নেতা ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের নজরে আনেন।

জননেতা আবু সাইদ চাঁদের নির্দেশনায় এবং জেলা ছাত্রদল আহ্বায়ক শামীম সরকারের নিজস্ব অর্থায়নে এই সংস্কার কাজ সম্পন্ন হয়। বুধবার (১৪ জানুয়ারি) এলাকাবাসীকে সঙ্গে নিয়ে চকরাজাপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় রাস্তার খানাখন্দ ভরাট ও সংস্কার কাজ পরিচালনা করা হয়।

রাস্তাটি সংস্কারের ফলে পুনরায় বড় গাড়ি চলাচলের পথ সুগম হয়েছে এবং স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। এই মহতি উদ্যোগের জন্য এলাকাবাসী জেলা ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট