1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

মনিগ্রামে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে
মনিগ্রামে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

আবুল হাশেম
রাজশাহী ব্যুরো :

রাজশাহীর বাঘা উপজেলার ৪ নম্বর মনিগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী ও ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মনিগ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নম্বর মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেলাল উদ্দিন রিয়াল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন,
“বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর আপোষহীন নেতৃত্ব সারাজীবন আমাদের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা জোগাবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন— মো. শফিকুর রহমান বাবু (সাবেক ইউপি সদস্য, ১ নম্বর ওয়ার্ড), মো. জিল্লুর রহমান (সাধারণ সম্পাদক, ১ নম্বর ওয়ার্ড বিএনপি), তৈয়বুর রহমান (তৈয়ব) (সহ-সভাপতি, ১ নম্বর ওয়ার্ড বিএনপি), মো. শাহাবুর রহমান (সাধারণ সম্পাদক, ২ নম্বর ওয়ার্ড বিএনপি), মো. নৈয়ব আলী (সাবেক ইউপি সদস্য, চারঘাট ইউনিয়ন), মোহাম্মদ ইব্রাহিম আলী (সাংগঠনিক সম্পাদক, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি), মো. নজমুল হক (সাধারণ সম্পাদক, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি), মো. টুটুল আলী (সভাপতি, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি), মো. আয়নাল হক (সভাপতি, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি) এবং মো. রফিকুল ইসলাম রবি (প্রচার সম্পাদক, ১ নম্বর ওয়ার্ড বিএনপি)।

এছাড়াও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোসা. শ্যামলী খাতুন, বিশিষ্ট সমাজসেবক মো. হাফিজুর রহমান, মো. সালেনূর, মো. গাজিউর রহমান, সাবেক সেনা সদস্য মো. বাবুল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট