1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

পাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে
পাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণ

শেখ খায়রুল ইসলাম
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দক্ষিণ খুলনার পাইকগাছায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। তার উদ্যোগে উপজেলার অন্তত দশটি গ্রামের তিন সহস্রাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেন আনোয়ার আলদীন। এ সময় বিভিন্ন গ্রামের হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ কম্বল পেয়ে শীত নিবারণের সুযোগ লাভ করেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ সামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম, সোনাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, বিএনপি নেতা ইস্কান্দার, খুলনা জেলা ছাত্রদলের সিনিয়র নেতা তানভীর আলম, পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিত ঘোষ দেবেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন, আকিজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম হাজরা, পাইকগাছা প্রেস ক্লাবের সভাপতি মো. শফিউল ইসলাম হাজরা, সাংবাদিক শেখ খায়রুল ইসলাম, অলিউল ইসলাম, তপন পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কম্বল বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে আনোয়ার আলদীন বলেন, “শীত, দুর্যোগ ও দুঃসময়ে এই অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা আমরা নিয়মিত করে যাচ্ছি। রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ-মাদ্রাসা, হাসপাতাল স্থাপন এবং সুপেয় পানির সংকট দূর করতে বিভিন্ন এলাকায় ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “শীতের কষ্ট সেই বোঝে, যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় দরিদ্র মানুষের শীতের কষ্ট লাঘব করা সম্ভব। কপিলমুনি-পাইকগাছা এলাকার অসহায় মানুষের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

এ সময় তিনি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, রবিবার (১৮ জানুয়ারি) এ অঞ্চলের দারিদ্র্যসীমার নিচে বসবাসরত মানুষের মাঝে চাদর ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে আয়োজকরা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট