1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাঘায় সরেরহাট মহাশ্মশানের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে
বাঘায় সরেরহাট মহাশ্মশানের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

আবুল হাশেম
রাজশাহী ব্যুরো :

রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি এলাকায় অবস্থিত সরেরহাট মহাশ্মশানের নবনির্মিত ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ উন্নয়নমূলক কাজের সূচনা করা হয়।

সরেরহাট মহাশ্মশান কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির এই জনপদে শ্মশানের উন্নয়ন কাজ সম্পন্ন হলে সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের এই ধারাকে এগিয়ে নিতে চাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
মো. নুরুজ্জামান খান মানিক, সদস্য, রাজশাহী জেলা বিএনপি ও সাবেক সভাপতি, বাঘা উপজেলা বিএনপি;
মো. জাকিরুল ইসলাম বিকুল, সভাপতি, চারঘাট উপজেলা বিএনপি ও সাবেক মেয়র, চারঘাট পৌরসভা;
মো. তফিকুল ইসলাম তফি, সাধারণ সম্পাদক, বাঘা পৌরসভা বিএনপি;
অধ্যক্ষ মো. রেজাউল করিম, সভাপতি, বাউসা ইউনিয়ন বিএনপি;
মো. মামুন আল হক, সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা মৎস্যজীবী দল;
মো. ইমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক, গড়গড়ি ইউনিয়ন বিএনপি;
মো. আল আমিন জমাদার, সদস্য, রাজশাহী জেলা যুবদল;
মো. মাসুদ করিম টিপু, সদস্য, বাঘা উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী;
মো. ডাবলু সরকার, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শ্মশান কমিটির অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই ছাদ ঢালাই কাজ সম্পন্ন হলে সরেরহাট মহাশ্মশানের অবকাঠামোগত উন্নয়নে একটি নতুন ধাপের সূচনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট