1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঝিনাইগাতীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঝিনাইগাতীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আয়োজনে সারিকালিনগর চৌরাস্তা প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলা শাখা যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম রাসেলের সঞ্চালনায় এবং বিশিষ্ট ধান ব্যবসায়ী মোহাম্মদ দুলালের সভাপতিত্বে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইন ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দোয়া মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। তিনি তাঁর বক্তব্যে মরহুম বেগম খালেদা জিয়ার দেশ ও গণতন্ত্রে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক শামীম মোস্তফা, শেরপুর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জোন এবং উপজেলা ওলামা দলের আহ্বায়ক আবুল হোসেন সরকার। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন, ঝিনাইগাতী উপজেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট