1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভা

মনিরুজ্জামান লিমন | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামালপুর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী একেএম ফজলুল হক।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়া একেএম ফজলুল হক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আসন্ন নির্বাচন নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

মতবিনিময় সভায় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সাংবাদিকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

একেএম ফজলুল হক বলেন, “আমরা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। জনগণের ভোটে যিনি নির্বাচিত হবেন তাকেই আমরা স্বাগত জানাব। তবে নির্বাচনের নামে যদি কোনো প্রহসন করা হয়, ইতিহাস কাউকে ক্ষমা করবে না।”

এ সময় দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারিছসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট