1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

পলাশবাড়ীতে নিয়মিত সেনাবাহিনীর চেকপোস্ট অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
পলাশবাড়ীতে নিয়মিত সেনাবাহিনীর চেকপোস্ট অভিযান

আশরাফুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে নিয়মিত চেকপোস্ট অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর পলাশবাড়ী ক্যাম্পের উদ্যোগে এ অভিযানে সন্দেহভাজন মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে পলাশবাড়ী পৌর শহরের গাইবান্ধা–পলাশবাড়ী সড়কের তিনমাথা মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে যানবাহনের কাগজপত্র যাচাই ও হেলমেট ব্যবহারে তদারকি করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট না থাকায় চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করে ট্রাফিক পুলিশ।

চেকপোস্ট অভিযানে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের পৃথক টিম সেনাবাহিনীকে সহযোগিতা করে।

বাংলাদেশ সেনাবাহিনীর পলাশবাড়ী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বরাতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে সড়ক ও মহাসড়কে এ ধরনের চেকপোস্ট অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট