
শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার রানাপাশা ইউনিয়ন বিএনপির আয়োজনে তেতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নাম। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর ত্যাগ ও সংগ্রাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
অ্যাডভোকেট খান আনিসুর রহমান হেলাল, সভাপতি, নলছিটি উপজেলা বিএনপি।
ওহিদুল ইসলাম বাদল, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।
তৌহিদ আলম মান্না, আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল।
নেছাব আলী কামরুল, সাধারণ সম্পাদক, রানাপাশা ইউনিয়ন বিএনপি।
এছাড়াও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সাইদুল ইসলাম রনি, সদস্য সচিব মো. সাইদুল কবির রানাসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশনেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম নতুন প্রজন্মের জন্য আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে।
সভার শেষ পর্যায়ে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পরিশেষে গভীর শ্রদ্ধা ও শোকের সাথে নেতাকর্মীদের নিয়ে দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।