1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ফুটবলে বিরল ঘটনা: ৩৫ শটের টাইব্রেকারে জিতে ফাইনালে শেরপুর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে
শেরপুর জেলা দল, টাইব্রেকার রেকর্ড, জামালপুর বনাম শেরপুর, গাজীপুর জেলা দল, বাংলাদেশ ফুটবল

স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে টাইব্রেকার মানেই টানটান উত্তেজনা। কিন্তু সেই টাইব্রেকার যদি গড়ায় ৩৫ শট পর্যন্ত? অবিশ্বাস্য মনে হলেও এমন রুদ্ধশ্বাস ঘটনার সাক্ষী হলো অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। দীর্ঘ লড়াই শেষে গাজীপুরকে ১৮-১৭ ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে শেরপুর জেলা দল।

ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার দেয় শেরপুর। অষ্টম মিনিটেই ইমরান আলীর চমৎকার গোলে লিড নেয় তারা। এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছিল শেরপুর। কিন্তু নাটকের তখনও বাকি ছিল। নির্ধারিত সময়ের একদম শেষ মুহূর্তে (৭০ মিনিটে) পেনাল্টি পায় গাজীপুর। সফল স্পট কিকে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান সিয়াম।

ম্যাচ ড্র হওয়ায় ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। প্রথম ৫টি শটেও মীমাংসা না হওয়ায় লড়াই গড়ায় সাডেন ডেথে। একের পর এক শট নিচ্ছিলেন ফুটবলাররা, আর গ্যালারিতে বাড়ছিল উত্তেজনা। অবশেষে ৩৫তম শটে গিয়ে নিষ্পত্তি হয় ম্যাচ। ১৮-১৭ ব্যবধানের এক মহাকাব্যিক জয় নিয়ে মাঠ ছাড়ে শেরপুর।

পরিসংখ্যান বলছে, ম্যাচে শেরপুর ৪টি অন-টার্গেট শট এবং ৫টি ফ্রি কিক আদায় করে। অন্যদিকে গাজীপুর ৩টি অন-টার্গেট শট ও ৬টি ফ্রি কিক নিতে সক্ষম হয়।

দিনের প্রথম সেমিফাইনালে স্বাগতিক জামালপুর মুখোমুখি হয়েছিল কিশোরগঞ্জ জেলা দলের। নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের এই পরীক্ষায় ৪-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় জামালপুর। টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জেতেন জামালপুরের মোহাম্মদ সালাউদ্দিন আরমান।

সেমিফাইনালের বাধা পেরিয়ে এখন শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে প্রতিবেশী দুই জেলা শেরপুর ও জামালপুর। আগামী রোববার ফাইনাল ম্যাচে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে এই দুই দল। কিশোর ফুটবলারদের এই লড়াই ঘিরে এখন ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট