1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

শেরপুর সীমান্তে পতাকা বৈঠক: বিএসএফের কাছ থেকে ২ বাংলাদেশি যুবককে গ্রহণ করল বিজিবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে
শেরপুর সীমান্তে পতাকা বৈঠক: বিএসএফের কাছ থেকে ২ বাংলাদেশি যুবককে গ্রহণ করল বিজিবি

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি  | ২৪ জানুয়ারি, ২০২৬

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া দুই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৪ জানুয়ারি) সকালে সীমান্তের দিঘলাকোনা এলাকার ১০৯০ নম্বর পিলারের জিরো পয়েন্টে এক আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

ফেরতকৃত যুবকরা হলেন— জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পলাশতলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আবদুল করিম (৩৫) এবং শেরপুরের শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে কামাল মিয়া (৩২)

জানা যায়, গত ১৯ জানুয়ারি দিবাগত রাতে ওই দুই যুবক ১০৯০ নম্বর সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের মেঘালয় প্রদেশের তুরা জেলার গুঞ্জনপাড়া ক্যাম্পের অধীনস্থ পাহাড়ি গ্রাম তিগরিতে প্রবেশ করেন। সেখানে স্থানীয় গ্রামবাসী তাদের আটক করে। পরবর্তীতে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগের পর শনিবার সকালে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়।

পতাকা বৈঠকে ৩৯ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন নকশী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার ফুল মিয়া। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় ৫০ বিএসএফ ব্যাটালিয়নের গুঞ্জনপাড়া ক্যাম্পের কমান্ডার।

এ সময় শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ, উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলমসহ বিজিবি ও বিএসএফের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

৩৯ বিজিবির নকশী কোম্পানি কমান্ডার সুবেদার ফুল মিয়া জানান, বিএসএফ আটককৃতদের হস্তান্তরের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের শ্রীবরদী থানায় সোপর্দ করা হয়।

শ্রীবরদী থানার উপপরিদর্শক মোরশেদ আলম নিশ্চিত করেছেন যে, আইনি প্রক্রিয়া শেষে আটককৃত দুই যুবককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট