1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক

পঞ্চগড়ে ধানের শীষের মিছিল, নওফল জমিরের নেতৃত্বে রাজপথে বিএনপি নেতাকর্মীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে ধানের শীষের মিছিল, নওফল জমিরের নেতৃত্বে রাজপথে বিএনপি নেতাকর্মীরা

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থনে জেলা শহরে বিশাল মিছিল ও শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে এই বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়।

ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এই মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় অতিক্রম করে জজ কোর্ট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মিছিলের নেতৃত্ব দেন ব্যারিস্টার নওশাদ জমিরের ছোট ভাই, নির্বাচনী এজেন্ট ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার নওফল জমির। মিছিল চলাকালীন নেতাকর্মীরা “১২ তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন”, “তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার নওফল জমির বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়। এটি পঞ্চগড়ের আপামর জনগণের অধিকার আদায়ের বিজয়। আমরা নির্বাচিত হলে পঞ্চগড়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং এই জেলাকে একটি আধুনিক মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে।”

তিনি আরও বলেন, ধানের শীষের জোয়ার দেখে প্রতিপক্ষ বিচলিত। তবে কোনো বাধাই জনস্রোত রুখতে পারবে না। তিনি মিছিলে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে আরও ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট