1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ময়মনসিংহে ইজাব এলায়েন্স কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহে ইজাব এলায়েন্স কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

খামারভিত্তিক উন্নয়ন, উন্নত জাতের বীজ ব্যবহার ও কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ময়মনসিংহে ইজাব এলায়েন্স কর্মী সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি মঙ্গলবার ময়মনসিংহ জেলার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের হলরুমে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ইজাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “উন্নত জাতের বীজ ও আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে খামারিদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। টেকসই প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে ইজাব এলায়েন্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মো. রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন,কৃত্রিম প্রজনন ও উন্নত মানসম্পন্ন বীজ ব্যবহার করলে প্রাণিসম্পদ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক প্রাণিসম্পদ খাত আরও শক্তিশালী হবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজাব এলায়েন্স লিমিটেডের চিফ টেকনিক্যাল কনসালট্যান্ট। তিনি এআই কর্মীদের দক্ষতা উন্নয়ন, মাঠপর্যায়ে আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ এবং খামারিদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলার সকল এআই কর্মীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে প্রশিক্ষণ সেশন, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কৃত্রিম প্রজনন কর্মিদের পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট