1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের নির্বাচনী জনসভা: গোলাম কিবরিয়াকে বিজয়ী করার আহ্বান জয়পুরহাট-১ আসনে ধানের শীষের সমর্থনে বিশাল নির্বাচনী মিছিল

শেরপুরে কিশোরীকে ধ‘র্ষ‘ণে‘র ঘটনায় প্রধান আসামি অমিত নওগাঁ থেকে গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
শেরপুরে কিশোরীকে ধ‘র্ষ‘ণে‘র ঘটনায় প্রধান আসামি অমিত নওগাঁ থেকে গ্রেফতার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: | শেরপুরের শ্রীবরদীতে চাঞ্চল্যকর ধর্ষণ ও কিশোরীর মা হওয়ার ঘটনায় প্রধান আসামি অমিত হাসানকে (২৪) গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে নওগাঁ জেলার সদর থানার ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অমিত হাসান নকলা উপজেলার ধামনা গ্রামের জিয়াউর রহমানের ছেলে। র‍্যাব-১৪ (জামালপুর) ও র‍্যাব-৫ (জয়পুরহাট) যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

ঘটনার প্রেক্ষাপট

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৭ ফেব্রুয়ারি রাতে শ্রীবরদী থানার ইন্দিলপুর পশ্চিম গ্রামে ভিকটিমের (১৪) নিজ বাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে। পূর্বপরিচিত হওয়ার সুবাদে আসামি অমিত হাসান কৌশলে ঘরে প্রবেশ করে ভিকটিমকে ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে সে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে।

একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অমিত তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। প্রায় দেড় মাস আগে ভিকটিম একটি পুত্রসন্তানের জন্ম দেয়। এই ঘটনায় ভিকটিমের বাবা আমেজ উদ্দিন বাদী হয়ে গত ২১ অক্টোবর শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন।

বর্তমান অবস্থা

মামলার তদন্ত কর্মকর্তা ও শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান:

“গ্রেফতারকৃত আসামিকে র‍্যাব হেফাজত থেকে আনতে থানা পুলিশের একটি দল ইতোমধ্যেই জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।”

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে এই সফল অভিযান চালানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট