1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাঘা-চারঘাটকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার জামায়াত প্রার্থী নাজমুল হকের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে
বাঘা-চারঘাটকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার জামায়াত প্রার্থী নাজমুল হকের

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো | ২৯ জানুয়ারি ২০২৬

বাঘা (রাজশাহী): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা–চারঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হক বলেছেন, “বাঘা-চারঘাটবাসীর দীর্ঘদিনের চাওয়া একটি চাঁদাবাজিমুক্ত ও মাদকমুক্ত সমাজব্যবস্থা। আমরা সেই অঙ্গীকার নিয়েই জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচনী প্রচারের সপ্তম দিনে বাঘার গড়গড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনগণের সেবায় থাকার প্রতিশ্রুতি

অধ্যক্ষ নাজমুল হক বলেন, “নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, জনগণের সেবায় আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব, ইনশা আল্লাহ। জামায়াতে ইসলামী কাউকে আক্রমণ করে রাজনীতি করতে চায় না। বরং জনগণের সমস্যা চিহ্নিত করে সৃজনশীল সমাধানের মাধ্যমে আমরা একটি উন্নত জনপদ গড়ে তুলতে চাই।”

উপস্থিত ব্যক্তিবর্গ

গড়গড়ি ইউনিয়ন জামায়াতের আমির মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঘা উপজেলা বাইতুল মাল সম্পাদক মো. সেকেন্দার আলী। এছাড়া আরও বক্তব্য রাখেন খায়েরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনজুর রহমান এবং গড়গড়ি ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহিদুল ইসলাম।

গণসংযোগ ও কার্যালয় উদ্বোধন

সমাবেশ শেষে অধ্যক্ষ নাজমুল হক গড়গড়ি ইউনিয়নের খানপুর, শিমুলতলা ও সরেরহাট এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এদিন তিনি ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে দলের তিনটি নতুন নির্বাচনী কার্যালয়েরও শুভ উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট