1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের নির্বাচনী জনসভা: গোলাম কিবরিয়াকে বিজয়ী করার আহ্বান

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টিতে গণপদত্যাগ: আহ্বায়ক কমিটির ১৩ নেতার বিদায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
ছবি.সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ

অভ্যন্তরীণ কোন্দল নাকি অন্য কোনো কারণ? হবিগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। আহ্বায়ক কমিটির ১৩ জন নেতা একযোগে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগের বিষয়টি জানাজানি হওয়ার পর জেলার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা গেছে, পদত্যাগকারী নেতারা ইতোমধ্যেই কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তাদের লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন।

যা জানা গেছে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর দুলাল। তিনি জানান, ১৩ জন নেতা তাদের পদত্যাগের বিষয়টি হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে তারা এই গণপদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

পদত্যাগকারী নেতৃবৃন্দ হলেন: যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু ও অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির; সিনিয়র যুগ্ম সদস্য সচিব পলাশ মাহমুদ। এছাড়া যুগ্ম সদস্য সচিবদের মধ্যে রয়েছেন সিরাজুল হক সজিব, শেখ রুবেল আহমেদ, সালাম আহসান ও সনজয় দাস।

সদস্যদের মধ্যে পদত্যাগ করেছেন— মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ।

একযোগে এতজন নেতার পদত্যাগ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট