1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

ইসলামপুরে ধানের শীষের প্রচারণায় সাবেক এমপি বাবু: তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে
ইসলামপুরে ধানের শীষের প্রচারণায় সাবেক এমপি বাবু: তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান

মোঃ মামুন মিয়া, ইসলামপুর (জামালপুর) |  জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু বলেছেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে ধানের শীষের বিকল্প নেই। ১২ তারিখ সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য তিনি ইসলামপুরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ইসলামপুরের চরগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও আমডাংগা এলাকায় আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরগোয়ালিনী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় সুলতান মাহমুদ বাবু বলেন, “সবার আগে বাংলাদেশ। বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাতে ধানের শীষের জয় নিশ্চিত করা অপরিহার্য। আমি বিশ্বাস করি, ইসলামপুরের সচেতন জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়ে ধানের শীষকে বিজয়ী করবে।”

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লুহানী বিপুল।

এছাড়াও উপস্থিত ছিলেন:

  • এ কে এম শহিদুর রহমান শহিদ, সিনিয়র সহ-সভাপতি, ইসলামপুর উপজেলা বিএনপি।

  • নাশিদা সাফিজ বিনতী, মানবাধিকার বিষয়ক সম্পাদক, ইসলামপুর উপজেলা বিএনপি।

  • ছামিউল হোক লাভলু ও হামিদুর রহমান মলিন, যুগ্ম আহবায়ক, উপজেলা যুবদল।

  • মাজহারুল ইসলাম বিপুল, সদস্য সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দল।

সভায় চরগোয়ালিনী ইউনিয়ন ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যেকেই আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট