1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

জামালপুর-৩ আসনে লাঙ্গলের গণসংযোগ: ভোটারদের দ্বারে দ্বারে মীর সামসুল আলম লিপটন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে
জামালপুর-৩ আসনে লাঙ্গলের গণসংযোগ: ভোটারদের দ্বারে দ্বারে মীর সামসুল আলম লিপটন

নিজস্ব প্রতিবেদক, জামালপুর | মাসুদ রানা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে পুরোদমে প্রচার-প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মীর সামসুল আলম লিপটন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে নেতাকর্মী ও সমর্থকদের বিশাল বহর নিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন প্রান্তে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি।

মেলান্দহ উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ী বাজার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন লিপটন। এরপর তিনি মাদারগঞ্জ উপজেলার জোড়খালী, গুণারীতলা, চরপাকেরদহ, আদারভিটা ও বালিজুড়ীসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার ও ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে বিভিন্ন স্থানে আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন মীর সামসুল আলম লিপটন। তিনি বলেন:

“জাতীয় পার্টির দেশ পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্মের স্বীকৃতি দিয়ে এদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আগামী ১২ ফেব্রুয়ারি লাঙ্গল মার্কায় ভোট দিয়ে দেশ ও জাতির সেবায় আমাদের আবারও সুযোগ দিন।”

জাতীয় পার্টির এই গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট