1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের নির্বাচনী জনসভা: গোলাম কিবরিয়াকে বিজয়ী করার আহ্বান

ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল হত্যার প্রতিবাদে দোয়া ও বিশাল বিক্ষোভ: ৭২ ঘণ্টার আলটিমেটাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল হত্যার প্রতিবাদে দোয়া ও বিশাল বিক্ষোভ: ৭২ ঘণ্টার আলটিমেটাম

মুহাম্মদ আবু হেলাল শেরপুর প্রতিনিধি ।শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এক বিশাল দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি মিনি স্টেডিয়াম থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ছাড়াও স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ‘রেজাউল হত্যার বিচার চাই’ স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। এর আগে নিহতের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল। তিনি তার বক্তব্যে বলেন:

“মাওলানা রেজাউল করিম একজন নিরপরাধ ইসলামী নেতা ছিলেন। তাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে সকল আসামিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যথায় জনগণ রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি উপজেলা প্রশাসনের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষে গুরুতর আহত হন মাওলানা রেজাউল। পরে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই ঘটনায় শনিবার দুপুরে নিহতের স্ত্রী মারজিয়া বেগম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ২৩১ জনের নাম উল্লেখসহ মোট ৭৩১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট