1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বিভেদ নয়, ঐক্য ও উন্নয়নের রাজনীতি করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
বিভেদ নয়, ঐক্য ও উন্নয়নের রাজনীতি করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধি,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে জামায়াত বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি করবে না, বরং ঐক্য ও উন্নয়নের রাজনীতি করবে। পুরনো দ্বন্দ্ব ভুলে যুবকদের স্বপ্নের অগ্রগামী বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবসমাজের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা জাতিকে আর বিভক্ত হতে দেব না। পুরনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না, পেছনের দিকে দৌড়াব না। আমরা বেকার ভাতা দিয়ে তরুণদের অপমান করতে চাই না; বরং তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

তিনি আরও বলেন, “আমরা প্রত্যেকের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই, যাতে প্রতিটি যুবক গর্ব করে বলতে পারে—আমিই বাংলাদেশ।”

আগামী দিনের নেতৃত্বে তরুণদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে জামায়াত আমির জানান, তাদের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মোট প্রার্থীর মধ্যে ৬২ শতাংশই তরুণ। নতুন ধারার রাজনীতির মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি।

বক্তব্যে বিএনপির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “একদিকে মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে নারীদের ওপর হামলার ঘটনা ঘটছে। ভোটের আগের এই আচরণই বলে দেয় তারা ক্ষমতায় গেলে দেশের মানুষের অবস্থা কী হতে পারে।” তিনি দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত রাজনীতির অঙ্গীকার করেন।

জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে এই জনসভায় আরও বক্তব্য দেন:

  • এটিএম মাসুম, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান

  • আতিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি

  • সাদিক কায়েম, ডাকসু ভিপি

  • মুতাসিম বিল্লাহ সাহেদী, শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

  • মাজহারুল ইসলাম, জাকসুর জিএস

  • সাঈদ বিন হাবিব, চাকসুর জিএস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট