1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

শেরপুরে জামায়াত নেতা হ’ত্যা: আসামী ৭ শতাধিক, তালিকায় বিএনপির হেভিওয়েট নেতারা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
শেরপুরে জামায়াত নেতা হ’ত্যা: আসামী ৭ শতাধিক, তালিকায় বিএনপির হেভিওয়েট নেতারা

মাহফুজুর রহমান সাইমন শেরপুর : শেরপুর-৩ আসনের নির্বাচনী সহিংসতায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তিনদিন পর শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহতের স্ত্রী মারজিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এই হত্যা মামলাটি করেন।

মামলায় ২৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, আসামিদের তালিকায় বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতাসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান:

“আমরা আইনের প্রতি পূর্ণ আস্থা রাখি। জামায়াতে ইসলামী এই মামলায় আইনি লড়াই চালিয়ে যাবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, “থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান শুরু হয়েছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

এদিকে, জামায়াত নেতা নিহতের ঘটনায় প্রশাসনিক তদন্ত ও ব্যবস্থার অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল এবং ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান চলাকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এ সময় গুরুতর আহত হন মাওলানা রেজাউল করিম। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট