1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

ইসলামপুরে বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবুর গণসংযোগ: ভোট গণনা পর্যন্ত মাঠে থাকার নির্দেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে
ইসলামপুরে বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবুর গণসংযোগ: ভোট গণনা পর্যন্ত মাঠে থাকার নির্দেশ

মোঃ মামুন মিয়া, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ (ইসলামপুর-১৩৯) আসনে বিরামহীন গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।

এরই ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় উপজেলার চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চতলাপাড় এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু।

প্রার্থীর বক্তব্য: প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু বলেন, ‘‘সবার আগে বাংলাদেশ। একটি পক্ষ নির্বাচনী মাঠ ঘোলা করার পায়তারা করছে। কিন্তু সারা বাংলায় এখন দেশনায়ক তারেক রহমানের জয়ের ধ্বনি। আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দিন।’’

তিনি নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়ে বলেন, ‘‘আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট দেবেন। এরপর বাড়ির আশেপাশের ভোটারদের কেন্দ্রে নিয়ে আসবেন এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী মাঠেই অবস্থান করবেন।’’

সভাপতিত্ব ও অন্যান্য বক্তারা: চরপুটিমারী ইউনিয়ন বিএনপি উত্তর শাখার সভাপতি ড. শাহজাহানের সভাপতিত্বে পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।

এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম শহিদুর রহমান শহীদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাশিদা সাফিজ বিনতী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুল।

পথসভায় চরপুটিমারী ইউনিয়ন বিএনপি উত্তর শাখা এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট