1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মনিগ্রাম ইউনিয়নে বিএনপির বিশাল মিছিল ও পথসভা: ধানের শীষের পক্ষে হাজারো নেতাকর্মীর হুঙ্কার বকশীগঞ্জে বিএনপির নির্বাচনী গণমিছিলে মানুষের ঢল: ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট চাইলেন মিল্লাত-কাইয়ুম শেরপুরের পাহাড়ি জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময়: ‘হাতি বাঁচলে, বাঁচবে গারোপাহাড়’ শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধ/র্ষ/ণ: নারায়ণগঞ্জ থেকে মূল আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার নান্দাইলে নারী ভোটারদের মাঝে ‘ফুলকপি’ প্রতীকের গণজোয়ার নান্দাইলে মৌলভী বাড়ী মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিলে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সমর্থনে মৎস্যজীবী দলের গণসংযোগ মাদারগঞ্জে প্রবাসী পরিবারের জমি দখলে রক্তক্ষয়ী হা/ম/লা: ভূমিদস্যু মামরুল গংদের শাস্তির দাবিতে মানববন্ধন রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদের পক্ষে বিএনপির মাঠ কাঁপানো গণসংযোগ ত্রয়োদশ নির্বাচন ঘিরে উত্তপ্ত পঞ্চগড়: দম ফেলার সময় নেই মাইক ব্যবসায়ীদের

ত্রয়োদশ নির্বাচন ঘিরে উত্তপ্ত পঞ্চগড়: দম ফেলার সময় নেই মাইক ব্যবসায়ীদের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ নির্বাচন ঘিরে উত্তপ্ত পঞ্চগড়: দম ফেলার সময় নেই মাইক ব্যবসায়ীদের

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত জেলা পঞ্চগড়ে বইছে নির্বাচনী হাওয়া। প্রতীক বরাদ্দের আগেই প্রচার-প্রচারণার প্রস্তুতিতে সরগরম হয়ে উঠেছে চারপাশ। আর এই প্রচারণার অন্যতম অনুষঙ্গ হিসেবে ‘মাইক’ ও ‘সাউন্ড সিস্টেমের’ চাহিদা তুঙ্গে থাকায় ব্যস্ত সময় পার করছেন জেলার মাইক দোকান মালিক ও কর্মচারীরা।

জেলা শহরসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের অলিগলিতে এখন মাইকের পরীক্ষা-নিরীক্ষা আর মেরামতের শব্দ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে হর্ন সেট করা, ব্যাটারি চার্জ দেওয়া এবং সাউন্ড সিস্টেমের সার্ভিসিং। পোস্টার-ব্যানারের পাশাপাশি প্রার্থীর গুণগান প্রচারে মাইকিংয়ের বিকল্প না থাকায় ব্যবসায়ীরা এখন চোখে সর্ষে ফুল দেখছেন।

স্থানীয় মাইক ব্যবসায়ী ছোলেমান আলী বলেন:

“নির্বাচন এলেই আমাদের কাজের চাপ কয়েকগুণ বেড়ে যায়। এখন থেকেই অনেক বুকিং আসতে শুরু করেছে। শহর থেকে গ্রাম—সব এলাকাতেই মাইকিংয়ের চাহিদা বেড়েছে। আশা করছি এবার ভালো ব্যবসা হবে।”

স্বাভাবিক সময়ের তুলনায় এখন আয়ও বেড়েছে কয়েকগুণ। আরেক দোকান মালিক মুক্তার জানান, একসঙ্গে অনেক অর্ডার সামলাতে গিয়ে নাওয়া-খাওয়া ভুলে কাজ করতে হচ্ছে। অতিরিক্ত কারিগর ও লোকবল নিয়োগ দিয়েও হিমশিম খেতে হচ্ছে তাদের। তবে আয় ভালো হওয়ায় দীর্ঘদিনের মন্দাভাব কেটে যাবে বলে মনে করছেন তারা।

এদিকে নির্বাচনী প্রচারণায় মুখর হলেও শব্দদূষণ নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল। অতিরিক্ত শব্দদূষণ এড়াতে এবং নির্বাচনী আচরণবিধি মেনে নির্দিষ্ট সময় পর্যন্ত মাইক ব্যবহারের জন্য প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের বাইরে এবং উচ্চ শব্দে মাইক না বাজানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট