1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মনিগ্রাম ইউনিয়নে বিএনপির বিশাল মিছিল ও পথসভা: ধানের শীষের পক্ষে হাজারো নেতাকর্মীর হুঙ্কার বকশীগঞ্জে বিএনপির নির্বাচনী গণমিছিলে মানুষের ঢল: ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট চাইলেন মিল্লাত-কাইয়ুম শেরপুরের পাহাড়ি জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময়: ‘হাতি বাঁচলে, বাঁচবে গারোপাহাড়’ শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধ/র্ষ/ণ: নারায়ণগঞ্জ থেকে মূল আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার নান্দাইলে নারী ভোটারদের মাঝে ‘ফুলকপি’ প্রতীকের গণজোয়ার নান্দাইলে মৌলভী বাড়ী মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিলে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সমর্থনে মৎস্যজীবী দলের গণসংযোগ মাদারগঞ্জে প্রবাসী পরিবারের জমি দখলে রক্তক্ষয়ী হা/ম/লা: ভূমিদস্যু মামরুল গংদের শাস্তির দাবিতে মানববন্ধন রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদের পক্ষে বিএনপির মাঠ কাঁপানো গণসংযোগ ত্রয়োদশ নির্বাচন ঘিরে উত্তপ্ত পঞ্চগড়: দম ফেলার সময় নেই মাইক ব্যবসায়ীদের

নান্দাইলে মৌলভী বাড়ী মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
নান্দাইলে মৌলভী বাড়ী মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় উৎসবমুখর পরিবেশে মৌলভী বাড়ী মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামে বিদ্যালয় সংলগ্ন মাঠে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. শহিদুল ইসলাম।

মৌলভী বাড়ী মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুফিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোস্তাকিম এবং আলোর ভুবন পাঠাগারের সভাপতি ফাইজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, সাধারণ সম্পাদক, নান্দাইল প্রেসক্লাব।

  • ফরিদ মিয়া, সাংবাদিক।

  • মাহাবুব আলম খান, সাংবাদিক।

  • হাসিবুল হাসান, আবৃত্তিকার।

দিনব্যাপী দৌড়, দীর্ঘ লাফসহ বিভিন্ন গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

এ সময় বক্তারা বলেন, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের আয়োজন শিশুদের সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট