1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

শেরপুরে ধানের শীষের প্রার্থীর দুই নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে
শেরপুরে ধানের শীষের প্রার্থীর দুই নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

মাহফুজুর রহমান সাইমন শেরপুর প্রতিনিধি | ১০ ফেব্রুয়ারি, ২০২৬

শেরপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শেরপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার দুটি অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্যাম্পের ব্যানার, ডেকোরেশনের কাপড়সহ বিভিন্ন প্রচার সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পাকুরিয়া ইউনিয়নের পৃথক দুটি স্থানে অবস্থিত ধানের শীষের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, ‘আমি জানি না বা জানতে চাই না কে বা কারা এই কাজগুলো করছেন। আমি শুধু অনুরোধ করতে চাই—এসব নোংরা কাজ করবেন না। যাকেই সমর্থন করেন না কেন, অসামাজিক এসব কাজকে কেউ যেন প্রশ্রয় না দেন।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘একজন নতুন ও নারী রাজনীতিবিদ হিসেবে পুরো প্রচারণা সময়ে আমাকে নানা বাধা-বিপত্তির মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে এসব নিয়ে আমি কখনো অভিযোগ করিনি এবং এখনো করছি না।’

সানসিলা জেবরিন আরও বলেন, ‘এসব সহিংস কাজের কারণে সারা দেশের সামনে শেরপুর সদরের মানুষের সম্মান ক্ষুণ্ণ হয়। আমরা তো শেরপুরকে সুন্দর করে গড়তে চাই—তাহলে কেন আমরা নিজেরাই এসব ধ্বংসাত্মক কাজ করব?’

শেরপুর সদরের জনগণই তার শেষ শক্তির জায়গা উল্লেখ করে বিএনপির এই প্রার্থী বলেন, ‘ভোটারদের অকুণ্ঠ সমর্থন পেলে কোনো অপশক্তিই আমাদের দমাতে পারবে না। শেরপুর সদরের মানুষই আমার শেষ শক্তি। আপনারা ভোট দিলেই ইনশাআল্লাহ আমরা জয়ী হব।’

এ সময় তিনি শেরপুর সদরবাসীর প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ করার অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট